Shopify স্টোরে প্রোডাক্ট যোগ করার ধাপ

Shopify হলো একটি জনপ্রিয় ই-কমার্স প্ল্যাটফর্ম। Shopify ব্যবহার করে খুব সহজে অনলাইন দোকাম তৈরি ও পরিচালনা করা যায়। যারা ওয়েবসাইটে শপ খুলে Facebook, Instagram, Tik Tok  বা দারাজ এর মতো জাইগাতে অনলাইন পণ্য বিক্রি করতে চাই তাদের জন্য  Shopify বেস্ট অপশন। 

Shopify দিয়ে খুব সহজে ঘরে বসে হাতে থাকা মোবাইল ফোন বা কম্পিউটার ব্যবহার করে ডিজিটাল মার্কেটিং পদ্ধতিতে পণ্য বিক্রি করা যায়।  Shopify কি, কিভাবে কাজ করে এ সম্পর্কে বিস্তারিত নিচে দেওয়া হলো :

সূচিপত্রঃShopify স্টোরে প্রোডাক্ট যোগ করার ধাপ

Shopify এর কাজ কি

Shopify হলো একটি ই-কমার্স প্ল্যাটফর্ম যেখানে আপনি নিজের অনলাইন দোকান তৈরি করে পণ্য বিক্রি করতে পারেন।  এটি মূলত একটি all in one সিস্টেম  অর্থাৎ ওয়েবসাইট, পেমেন্ট, অর্ডার, স্টক ডিজাইন এক জাইগা থেকে পরিচালনা করা যায়।  Shopify  এ একটি একাউন্ট খুলে প্রোডাক্ট যোগ করে  ডিজিটাল মার্কেটিং পদ্ধতিতে খুব সহজেই নিজের দোকান নিজেই পরিচালনা করতে পারবেন আপনার হাতে থাকা মোবাইল দিয়ে।

আপনি এখানে পণ্যে ছবি,  পণ্য সম্পর্কে বিস্তারিত এড করে রাখবেন। গ্রাহক আপনার ওয়েবসাইট এ ঢুকে খুব সহজে প্রডাক্ট কিনতে পারবে।  এখানে শুধু আপনাকে অর্ডার  ম্যানেজমেন্ট করতে হবে এবং দ্রুত ডেলিভারির মাধ্যমে পণ্য গ্রাহকের কাছে পৌছাতে হবে।  সব সময় স্টক আপডেট রাখতে হবে এবং এমন পণ্য রাখতে হবে যেগুলোর চাহিদা বাজারে আছে কিন্তু সহজে পাওয়া যায় না। তাহলে দ্রুত পণ্যে সেল হবে।  ভালো একটা সপ সেটআপ করে ঘরে বসেই অনলাইনে Shopify দিয়ে দোকান পরিচালনা করতে পারবেন খুব সহজে।

Shopify অ্যাকাউন্ট তৈরি ও লগইন প্রক্রিয়া

Shopify ব্যবহার করার প্রথম ধাপ হলে একটি অ্যাকাউন্ট তৈরি করা। অ্যাকাউন্ট তৈরি করার পর ব্যবহার কৃত E-mail ও পাসওয়ার্ড দিয়ে আপনার অ্যাকাউন্ট  টি লগইন করতে হবে।  আপনি Shopify এ একটি অ্যাকাউন্ট খোলার পরেই Shopify এর সমস্ত ফিচার ব্যবহার করে একটি অনলাইন দোকান পরিচালনা করতে পারবেন।  কিভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয় তা বিস্তারিত ধাপে ধাপে দেওয়া হলো:
  1. Shopify Official Website এ প্রবেশ করুন
  2. ইমেইল ও পাসওয়ার্ড দিন
  3. আপনার অনলাইন দোকানের জন্য একটি ইউনিক নাম দিন
  4. প্রয়োজনীয় তথ্য পূরন করুন ( ফোন নাম্বার, ঠিকানা, ব্যবসার ধরন)
  5. Submit এ ক্লিক করুন
অ্যাকাউন্ট তৈরি করা হলে Shopify Dashboard ওপেন করে  প্রোডাক্ট যোগ করতে পারবেন, Theame পরিবর্তন করতে পারবেন, অর্ডার এবং পেমেন্ট সেটআপ ম্যানেজ করতে পারবেন। Shopify অ্যাকাউন্ট  নিরাপদ রাখতে শক্তিশালী Password ব্যবহার করুন। Two-factor authentication চালু করুন। পাসওয়ার্ড কাউকে দেওয়া থেকে বিরত থাকুন এবং অপরিচিত ডিভাইসে Login না করাই ভালে।

Shopify স্টোরে প্রোডাক্ট কেন যোগ করতে হয়

Shopify স্টোরে প্রোডাক্ট যোগ করা হলো অনলাইন ব্যবসার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। কারন প্রডাক্ট ছাড়া কোনো ই-কমার্স স্টোরে বিক্রি সম্ভব নয়। কাস্টমার আপনার স্টরে আসে মূলত পণ্য দেখতে বা কিনতে। আপনি যে সকল পণ্য বিক্রি করতে চান সে করল পণ্য স্টোরে আপলোড করতে হয় বিক্রির জন্য।  কাস্টমার আসবে আপনার ওয়েবসাইট ভিজিট করবে,  পণ্য দেখে পছন্দ করবে এবং অর্ডার করবে এভাবেই একটি ই-কমার্স ওয়েবসাইট পরিচালনা হয়।

বেশি কাস্টমার আনার জন্য কাস্টমার কে পণ্যের তথ্য দেখাতে হয়।  সুন্দর ছবি, পরিষ্কার Description ও ভালোভাবে সাজানো Product page একটি স্টোরকে Professional দেখায়। ভালে প্রোডাক্ট টাইটেল ব্যবহার করলে কাস্টমার গুগোল সার্চে সহজে আপনার ওয়েবসাইট খুজে পাবে।  মাঝে মাঝে কাস্টমান আসনে অফার বা ডিসকাউন্ট দিতে হয়।  অর্থাৎ অতিরিক্ত কাস্টমার আনতে ও প্রোডাক্ট বিক্রি করতে Shopify স্টোরে প্রোডাক্ট যোগ করতে হয়।

প্রোডাক্ট আপলোডের আগে কী কী প্রস্তুতি লাগবে

Shopify স্টোরে প্রোডাক্ট আপলোড করার আগে কিছু প্রস্তুতি নেওয়া দরকার। আগে থেকে সব ঠিক প্রোডাক্ট দ্রুত ও প্রফেশনাল ভাবে Publish করা যায়। প্রোডাক্ট আপলোড করার আগে প্রোডাক্ট নির্বাচন করুন।   এমন প্রোডাক্ট বেছে নিন যার চাহিদাসম্পন্ন কিন্তু সব জাইগায় পাওয়া যায় না। ভালো ও উন্নতমানের প্রোডাক্ট স্টক করুন।  একটি পরিষ্কার ও আকর্ষণীয় নাম দিয়ে প্রোডাক্ট টাইটেল প্রস্তুত করুন। প্রোডাক্ট Description এ কাস্টমারদের সুবিধার্থে  প্রোডাক্ট এর বিস্তারিত তথ্য লিখুন।

High-quality ছবি ব্যবহার করা খুব গুরুত্বপূর্ণ।  কাস্টমাররা প্রোডাক্ট এর ছবি দেখেই প্রোডাক্ট পছন্দ করে। প্রোডাক্ট এর মূল মূল্য,    প্যাকিং চার্জ,  ডেলিভারি খরচ এবং মার্কেটিং খরচ মিলিয়ে সীমিত লাভ রেখে প্রোডাক্ট এর দাম নির্ধারণ করুন।  একি প্রোডাক্ট এর ভিন্ন ভিন্ন অফসন রাখুন।  যেমন ভিন্ন কালার,  ভিন্ন সাইজ ইত্যাদি এতে কাস্টমার প্রোডাক্ট নিতে আগ্রহ দেখাবে।

Shopify স্টোরে প্রোডাক্ট যোগ করার ধাপ

Shopify এ অনলাইন দোকান চালিয়ে ইনকাম করার জন্য Shopify এ প্রোডাক্ট যোগ করা প্রয়োজন। Shopify স্টোরে প্রোডাক্ট যোগ করা খুব সহজ। প্রোডাক্ট আপলোড করার পর প্রোডাক্ট এর সব ডি-টেইলস ঠিক আছে কি না তা একবার দেখে নিন। প্রোডাক্ট আপলোড করার সময় High-quality ছবি ও ভালো Description ব্যবহার করুন। নিচের ধাপগুলো অনুসরণ করে আপনি কয়েক মিনিটেই নতুন প্রোডাক্ট  আপলোড করতে পারবেন।
  1. Shopify অ্যাকাউন্ট লগইন করুন
  2. প্রোডাক্ট সেকশন এ যান
  3. 'Add Product' বাটনে ক্লিক করুন
  4. Product Description যোগ করুন
  5. Product Image আপলোড করুন
  6. price সেট করুন
  7. Shipping তথ্য দিন
  8. Product Variants যোগ করুন
  9. Category ও Tags যোগ করুন
  10. SEO সেটিং করুন
  11. Product Status নির্বাচন করুন
  12. কোথায় প্রোডাক্ট দেখাতে চান সেটা নির্বাচন করুন
  13. Save বাটনে ক্লিক করুন
উপরে লিখত স্টেপ গুলো ফলো করে খুব সহজেঔ Shopify স্টোরে প্রোডাক্ট যোগ করতে পারবেন।  Save বাটনে ক্লিক করার আগে সম্ভব তথ্য ভালো করে আবার যাচাই করে নিন। পণ্যের সঠিক তথ্য ব্যবহার করুন।

আকর্ষণীয় Product Title লেখার কৌশল

বর্তমানে অনলাইন ব্যবসার একটি ভালো product Titel খুবই গুরুত্বপূর্ণ। কারন একজন ক্রেতা কোনো প্রোডাক্ট দেখর সময় প্রথমেই তার নাম বা Titel দেখে। যদি Titel আকর্ষণীয়, পরিকল্পনা ও তথ্যপূর্ণ হয়, তাহলে কাস্টমার প্রোডাক্ট এর প্রতি দ্রুত আগ্রহী হয়ে ওঠে। বিশেষ করে Shopify স্টোরে ভালো Product Titel বিক্রি বাড়াতে বড় ভূমিকা রাখে। একটু সুন্দর Titel শুধু  কাস্টমার আকর্ষন করে না বরং Google SEO তেও সাহায্য করে। তাই Product Titel লেখা গুরুত্বপূর্ণ।

Product Titel হলো কোনো পণ্যের মূল নাম।যেটা অনলাইন স্টোরে প্রোডাক্ট এর উপরে দেখা যায়।  আকর্ষণীয় Product Titel  লেখর সময় সহজ ও পরিষ্কার ভাষা ব্যবহার করুন। Titel এমন হতে হবে যাতে কাস্টমার এক নজরে প্রোডাক্ট বুঝতে পারে। অনেকেই অপ্রয়োজনীয় কঠিন শব্দ ব্যবহার করে, যা একদমই করা উচিত নয়। গুরুত্বপূর্ণ keyword ব্যবহার করুন এবং brand name যোগ করুন। Product Type স্পষ্ট করুন। ছোট কিন্তু তথ্যপূর্ণ রাখুন।

বিস্তারিত Description লেখা

Shopify স্টোরে একটি ভালো Product Description কাস্টমারের সিদ্ধান্ত নেওয়ায় ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কারন অনলাইনে ক্রেতারা প্রোডাক্ট হাতে ধরে দেখতে পারে না। তাই Product Description দেখেই ধারনা নেয়। একটি সুন্দর ও বিস্তারিত  Description কাস্টমারের বিশ্বাস বাড়ায়,  কাস্টমার বাড়াতে সাহায্য করে  ও প্রোডাক্ট প্রফেশনাল দেখায়। Product Description হলে একটি লেখা। যেখানে Product এর বৈশিষ্ট্য, সুবিধা, ব্যবহার ইত্যাদি সম্পর্কে বিস্তারিত লেখা থাকে।

ভালো Product Description লেখে শুরুতেই আকর্ষণ তৈরি করুন।  Description এর প্রথম কয়েক লাইন খুব গুরুত্বপূর্ণ।  শুরুতেই প্রোডাক্ট এর মূল সুবিধা বলুন। সহজ ও পরিষ্কার বাংলা বা ইংরেজি ভাষা ব্যবহার করুন যাতে সবাই বুঝতে পারে।  অতিরিক্ত কঠিন ভাষা ব্যবহার করবেন না।  Description এ প্রোডাক্ট এর সুবিধা তুলে  ধরুন। SEO Keyword ব্যবহার করুন। ছোট  paragraph ব্যবহার করুন। copy  Description ব্যবহার করবেন না। একটি সুন্দর  Product Description শুধু  product সম্পর্কে তথ্য দেয় না বরং Customer কে কেনার জন্য আগ্রহী করে তোলে।  তাই Product Description লেখার সময় পরিষ্কার ভাষা, সঠিক তথ্য ও কাস্টমারের প্রয়োজনকে গুরুত্ব দেওয়া উচিত।

Discount Price ও Offer সেটআপ

Shopify স্টোরে Discount ও offer ব্যবহার করলে কাস্টমার দ্রুত আকৃষ্ট হয় এবং Saler বাড়াতে সাহায্য করে। বর্তমানে প্রায় সব বড় ই-কমার্স স্টোর বিভিন্ন ধরনের অফার ব্যবহার করে থাকে। Shopify স্টোরে বিভিন্ন অফার সঠিকভাবে সেটআপ করতে পারলে আপনার Shopify স্টোর আরও প্রফেশনাল ও আকর্ষণীয় লাগে। Shopify স্টোরে সুন্দর ভাবে Discount price ও offer সেটআপ করলে কাস্টমার এর আগ্রহ বাড়ে এবং বিক্রি অনেক দ্রুত বৃদ্ধি পেতে পারে। 
তবে সঠিক পরিকল্পনা ছাড়া অতিরিক্ত Discount দেওয়া উচিত নয়। সব সময় কাস্টমরের বিশ্বাস ও লাভ দুইটিরদিকেই গুরুত্ব দিতে হবে। Discount price হলো  প্রোডাক্ট এর মূল দামের তুলনায় কম দামে প্রোডাক্ট বিক্রি করা। এতে কাস্টমার বুঝতে পারে প্রোডাক্ট এ অফার চলছে।সব সময় ডিসকাউন্ট অফার না দিয়ে মাঝে মধ্যে অফার দিন। ডিসকাউন্ট অফলাইনে এর পাশাপাশি আরো অন্যান্য অফার দিন।  যেমন ডেলিভারি চার্জ ফ্রী, একটা পণ্যে কিনলে আরেকটা ফ্রী ইত্যাদি।

Shipping তথ্য সেট করা

Shopify স্টোরে Shipping Setting খুব গুরুত্বপূর্ণ একটি অংশ।  কারন কাস্টমার প্রোডাক্ট অর্ডার করার পর সেটি কীভাবে এবং কত খরচে পৌঁছাবে তা shipping সেটিংসের ওপর নির্ভর করে। Shpify স্টোরে সফলতার জন্য সঠিক শিপিং সেটআপ খুব গুরুত্বপূর্ণ।  কারন ডেলিভারির অভিজ্ঞতা ভালো না হলে কাস্টমার সন্তুষ্ট থাকে না। তাই Shipping zone,  delivery charge ও ট্র্যাকিং সিস্টেম সঠিক ভাবে সেট করা উচিত।

Shipping হলো প্রোডাক্ট কাস্টমার এর কাছে পৌঁছে দেওয়ার প্রক্রিয়া।  প্রোডাক্ট কাস্টমারের কাছে ডেলিভারি করার সময়  ট্র্যাকিং নাম্বার দিলে  কাস্টমার অর্ডার ট্র্যাক করতে পারবে।  Shopify এর Setting অপশনে  Shipping and delivary নির্বাচন করুন। এখানে Shipping সম্পর্কিত সব সেটিং পাওয়া যায়। Shipping প্রোফাইল সঠিক ভাবে সেটআপ করে রাখলে ডেলিভারি দিতে কোনো সমস্যা হবে না।

দ্রুত বেশি Product Upload করার টিপস

Shopify স্টোরে অনেক প্রোডাক্ট একসঙ্গে আপলোড করতে গেলে অনেক সময় লাগতে পারে। বিশেষ করে বড় ই-কমার্স স্টোর বা ডিপ শিপিং স্টোরের  ক্ষেত্রে দ্রুত প্রোডাক্ট আপলোড করা জরুরি। বড় Shopify স্টোর পরিচালনা করতে দ্রুত ও সঠিকভাবে প্রোডাক্ট আপলোড করা খুব গুরুত্বপূর্ণ।  CSV import, bulk Editing এবং Template ব্যবহার করলে কয়েকগুণ দ্রুত কাজ করা সম্ভব হয়। সঠিক পরিকল্পনা র মাধ্যমে হাজার হাজার প্রোডাক্ট সহজেই ম্যানেজ করা যায়।

দ্রুত প্রোডাক্ট আপলোড করার জন্য আগে থেকেই সব প্রোডাক্ট এর ডাটা প্রস্তুত রাখুন।  শত শত প্রোডাক্ট একসঙ্গে আপলোড করার জন্য CSV File ব্যবহার করুন। Shopify এ Bulk প্রোডাক্ট আপলোড করার জন্য সবচেয়ে জনপ্রিয় উপায় হলে CSV File। প্রতিটি প্রোডাক্ট এর জন্য আলাদা আলাদা  Description না বানিয়ে  একই ধরনের Description Tamplate ব্যবহার করুন।  Image ও SEO তথ্য আগে থেকেই রেডি করে রাখুন ।

সোশ্যাল মিডিয়ায় মার্কেটিং করুন

বর্তমান সময়ে অনলাইন ব্যবস্য সফল করার সবচেয়ে জনপ্রিয় উপায় গুলোর একটি হলে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। Shopify স্টোরের প্রোডাক্ট বেশি মানুষের কাছে পৌছাতে  Facebook,  Instagram, Tik tok এবং youtube এর মতো প্লাটফর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বর্তমানে সোশ্যাল মিডিয়া ছাড়া অনলাইনে বিজনেস দাড় করানো অনেক কঠিন। তাই Shopify স্টোরে সফল হতে  সোশ্যাল মিডিয়ার মতে প্লাটফর্ম  গুলোতে নিয়মিত মার্কেটিং করা গুরুত্বপূর্ণ। ভালো কনটেন্ট ও সুন্দর প্রোডাক্ট  থাকলে খুব দ্রুত স্টোর গ্রো করানো যায়।

বর্তমানে কোটি কোটি মানুষ প্রতিদিন সোশ্যাল মিডিয়া ব্যবহার করে। Shopify store এর জন্য সবচেয়ে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম Facebook, Instagram, TikTok YouTube । এগুলোতে  খুব সহজে কনটেন্ট তৈরি করে,  পোস্ট করে এবং Ads এর মধ্যেমে খুব সহজেই মার্কেটিং করা যায়।  প্রফেশনাল ভাবে একটি পেজ তৈরি করুন। নিয়মিত কনটেন্ট আপলোড করুন।  প্রোডাক্টের ভালো ছবি ব্যবহার করুন। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর শুরুর ধাপ এগুলো।  সোশ্যাল মিডিয়ায় মার্কেটিং করে খুব সহজে কাস্টমার বাড়ানো যায়।

শেষ কথাঃ লেখকের মন্তব্য

বর্তমান ডিজিটাল যুগে Shopify ব্যবহার করে অনলাইন ব্যবসা শুরু করা আগের চেয়ে অনেক সহজ হয়ে গেছে। তবে শুধু স্টোর তৈরি করলেই সফলতা আসে না। সঠিক প্রোডাক্ট নির্বাচন,  সুন্দর Title ও Description, আকর্ষণীয় Degine ভালো মার্কেটিং এবং  কাস্টমারে প্রতি দায়িত্বশীল আচরণ ।  এসব বিষয়ে ধীরে ধীরে আজ করলে একটি স্টোর থিরে থিরে সফল  হয়েছে।  বিশেষজ্ঞ করে প্রোডাক্ট আপলোড ও  মার্কেটিং এর ধাপ মনোযোগ দিয়ে করলে Seles বাড়ানোর সুযোগ অনেক বেশি থাকে।  নতুনদের জন্য শুরুর বিষয়গুলো কঠিন মনে হলেও নিয়মিত কাজ ও শেখার মাধ্যমে ধীরে ধীরে অভিজ্ঞতা তৈরি হয়।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

দাম হান্ট এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url