জেলা ভূমি রেকর্ড খতিয়ান দেখার পদ্ধতি স্ক্রিনশট সহ
জেলা ভূমি রেকর্ড খতিয়ান হলো জমি সম্পর্কিত সরকার রেকর্ড। যেখানে জমির
মালিকানা,দখল, ও অন্যান্য তথ্য সংরক্ষণ করা হয়। সহজ ভাষায় এটি জমির পরিচয় পত্র
হিসেবে কাজ করে। বাংলাদেশে ভূমি জরিপের সময় এই খতিয়ান তৈরি করা হয়।
বর্তমানে অনলাইনে ভূমি রেকর্ড খতিয়ান দেখা অনেক সহজ হয়ে উঠেছে। সঠিক তথ্য দিয়ে
সার্চ করলে খুব দ্রুত জমির তথ্য পাওয়া যায়। সরকারি ওয়েবসাইট ব্যবহার করে
নিরাপদ ভাবে খতিয়ান যাচাই করা সম্ভব।
সূচিপত্রঃজেলা ভূমি রেকর্ড খতিয়ান দেখার পদ্ধতি স্ক্রিনশট সহ
- ভূমি রেকর্ড খতিয়ান কী
- খতিয়ান কেন প্রয়োজন
- খতিয়ানের প্রকারভেদ
- অনলাইনে খতিয়ান দেখার সুবিধা
- খতিয়ান দেখতে কী কী লাগবে
- মোবাইল দিয়ে খতিয়ান দেখার উপায়
- খতিয়ান PDF / প্রিন্ট ডাউনলোড
- বিভাগ,জেলা ও উপজেলা নির্বাচন করার পদ্ধতি
- খতিয়ানের বিস্তারিত তথ্য দেখা
- সাধারণ সমস্যার সমাধান
- গুরুত্বপূর্ণ সতর্কতা
- শেষ কথাঃ লেখকের মন্তব্য
ভূমি রেকর্ড খতিয়ান কী
ভূমি রেকর্ড খতিয়ান হলো জমি সংক্রান্ত একটি সরকারি নথি বা রেকর্ড, যেখানে জমির
মালিকানা, জমির পরিমাণ, দাগ নাম্বার মৌজা, জমির শ্রেণী এবং জমির অংশীদারদের তথ্য
সংরক্ষণ করা হয়। সহজ ভাষায় বলতে গেলে খতিয়ান হলো জমির পরিচয় পত্র বা
তথ্যভাণ্ডার। বাংলাদেশে ভূমি জরিপের সময় এই খতিয়ান তৈরি করা হয় এবং
এটি ভূমি অফিসে সংরক্ষিত থাকে।
খতিয়ানের প্রথান উদ্দেশ্য হলো জমির প্রকৃতি মালিক কে জমির অবস্থা কোথায় এবং জমির
পরিমাণ কত এসব তথ্য সরকারি রেকর্ডে সংরক্ষিত করা। এতে জমি নিয়ে বিরোধ করে
এবং মালিকানা যাচাই সহজ হয়।ভূমি রেকর্ড খতিয়ান জমির মালিকানা প্রমাফের জন্য অন্তত
গুরুত্বপূর্ণ। জমি বেচা কিনা, নামজারি, ব্যাংক লোন, আদালতে প্রমান,
সরকার কাজ সহ বিভিন্ন জাইগায় খতিয়ানের প্রয়োজন হয়। বাংলাদেশে বিভিন্ন সময়ে
ভূমি জরিপের মাধমে বিভিন্ন ধরনের খতিয়ান তৈরি করা হয়। CS, RS, SA, BS এগুলো
প্রথান খতিয়ান এর মধ্যে অন্যতম।
খতিয়ান কেন প্রয়োজন
খতিয়ান হলে জমির মালিকানা ও জমির তথ্য সংক্রান্ত সরকারি রেকর্ড। জমি
সম্পর্কিত প্রায় সব ধরনের কাজে খতিয়ান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি
জমির প্রকৃত মালিক শনাক্ত করা, জমির অবস্থান যাচাই করা এবং ভবিষ্যতে আইনি জটিলতা
এড়াতে সাহায্য করে। বাংলাদেশে জমি কেনা বেচা থেকল শুরু করে নাম জারি, ব্যাংক ঋণ
এবং আলাদতে মামলাসহ বিভিন্ন কাজে খতিয়ান প্রয়োজন হয়।
জমি কেনা বা বেচার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো জমির প্রকৃত মালিক কে তা
নিশ্চিত হওয়া। খতিয়ানে সরকারি রেকর্ড অনুযায়ী মালিকের নাম উল্লেখ
থাকে। ফলে সহজেই বোঝা যায় জমি কার নামে রয়েছে। জমির প্রকৃত মালিক
যাচাই, জমি কেনা বেচার সময়, জমি নিয়ে বিবোধ বা মামলা হলে, ব্যাংক ঋণ
নেওয়ার জন্য খতিয়ানের প্রয়োজন হয়।
খতিয়ানের প্রকারভেদ
বাংলাদেশে ভূমি জরিপ ও ভূমি প্রশাসনের বিভিন্ন সময়ের পরিবর্তনের কারণে একাধিক
ধরনের খতিয়ান তৈরি হয়েছে। প্রতিটি খতিয়ান নির্দিষ্ট সময়ের ভূমি জরিপের তথ্য বহন
করে। জমির প্রকৃত মালিকানা যাচাই, জমির ইতিহাস জানা এবং আইনি কাজে এসব খতিয়ান
গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।বর্তমান সময়ে সাধারণত সর্বশেষ জরিপের খতিয়ান বেশি
গুরুত্বপূর্ণ ধরা হয়। তবে জমির ইতিহাস যাচাইয়ের জন্য আগের খতিয়ানগুলোও দেখা
প্রয়োজন হতে পারে।
সি.এস (CS) খতিয়ান ব্রিটিশ আমলে তৈরি করা প্রথম পূর্ণাঙ্গ ভূমি জরিপ রেকর্ড। এটি
বাংলাদেশ প্রথম বিস্তারিত ভূমি জরিপ যা জমির দাগ নাম্বার ও মালিকের তথ্য উল্লেখ
করে। (SA) এস.এ খতিয়ান ১৯৫০ সালে জমিদার প্রথা বিলুপ্তির পর পাকিস্তান আমলে এই
জরিপ করা হয়। জমিদারি ব্যবস্থা বাতিলের পরে সরকার নতুন রেকর্ড তৈরি করে। সেই
রেকর্ড এর SA খতিয়ান নামল পরিচিত।
আর.এস (RS) খতিয়ান SA জরিপের ভুল সংশোধন ও জমির হালনাগাদ তথ্য যুক্ত করার
জন্য নতুন জরিপ করা হয় যাকে আর.এস জরিপ বলা হয়। SA রেকর্ডে অনেক ভুল ও অসম্পূর্ণ
তথ্য ছিল।তাই জরিপের মাধ্যমে জমির সঠিক তথ্য সংগ্রহ করা হয়। বর্তমানে জমির
মালিকানা যাচাইয়ের জন্য আর.এস খতিয়ান অত্যন্ত গুরুত্বপূর্ণ। (BS) বি.এস খতিয়ান
স্বাধীনতার পরে বাংলাদেশ সরকার সর্বশেষ জরিপ পরিচালনা করে। BS খতিয়ান আধুনিক
পদ্ধতির সর্বশেষ ভূমি জরিপ রেকর্ড। বি.এস খতিয়ান বর্তমান সময়ে জমি কেনাবেচা ও
আইনি কাজে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনলাইনে খতিয়ান দেখার সুবিধা
বর্তমানে বাংলাদেশ সরকার ভূমি সেবা ডিজিটাল করার ফলে ঘরে বসেই অনলাইনে খতিয়ান
দেখা সম্ভব হচ্ছে। আগে জমির তথ্য জানার জন্য ভূমি অফিসে যেতে হতো, দীর্ঘ সময়
অপেক্ষা করতে হতো এবং অনেক ঝামেলা পোহাতে হতো। এখন ইন্টারনেটের মাধ্যমে খুব
সহজেই জমির খতিয়ান দেখা,যাচাই এবং কিছু ক্ষেত্রে ডাউনলোড ও করা যায়।
অনলাইনে সবচেয়ে বড় সুবিধা হলো বাসায় বসে মোবাইল বা কম্পিউটার দিয়ে জমির তথ্য
দেখা যায়। এ জন্য ভূমি অফিসে বার বার যাওয়ার প্রয়োজন হয় না। আগে খতিয়ান বের করতে
অনেক সময় লাগত। এখন কয়েক মিনিটে অনলাইনে খতিয়ান বের করা যায়। এতে সময় সাশ্রয়
হয়। ভূমি অফিসে যাতায়াত, ফটোকপি বা দালালের পেছনে অতিরিক্ত খরচ কমে গেছে।
এখন অনেক তথ্য বিনামূল্যেই অনলাইনে দেখা যায়।
খতিয়ান দেখতে কী কী লাগবে
বর্তমানে বাংলাদেশে অনলাইনের মাধ্যমে খুব সহজেই জমির খতিয়ান দেখা যায়। তবে সঠিক
খতিয়ান খুঁজে পেতে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানা প্রয়োজন। এই সকল তথ্য গুলো ছাড়া
অনেক জমির রেকর্ড খুঁজে পাওয়া যায় না। তাই খতিয়ান অনুসন্ধানে আগে কিছু
গুরুত্বপূর্ণ তথ্য গুলো প্রস্তুত রাখা উচিত। খতিয়ান দেখতে প্রথমে জমিটি
বাংলাদেশের কোন বিভাগে বা জেলায় অবস্থিত জানতে হবে।
এরপর জমিটি কোন থানায় ও মৌজার অবস্থিত তা জানতে হয়। মৌজা হলো ভূমি জরিপের
একটি নির্দিষ্ট এলাকা। একই নামে ব্যক্তি অনেক থাকতে পারে তাই মৌজা সঠিক হওয়া
জরুরি। জমির সঠিক অবস্থান জানার পর জমির খতিয়ান বা দাগ নাম্বার জানতে হয়।
কিছু ক্ষেতে মালিকের নাম দিয়েও অনুসন্ধান করা যায়। জরিপ কোন ধরনের তা জানাও
প্রয়োজন। বাংলাদেশে বিভিন্ন ধরনের খতিয়ান আছে। তাই কোন জরিপর খতিয়ান
দেখতে চান তা জানা প্রয়োজন। কিছু সরকারি অনলাইন সেবায় আবেদনে বা বিস্তারিত তথ্য
পেতে জাতীয় পরিচয়পত্রের প্রয়োজন হতে পারে।
মোবাইল দিয়ে খতিয়ান দেখার উপায়
বর্তমানে মোবাইল বা কম্পিউটার ব্যবহার করে খুব সহজেই অনলাইনে জমির খতিয়ান দেখা
যায়। বাংলাদেশ সরকার ডিজিটাল ভূমি সেবার মাধ্যমে সাধারণ মানুষের জন্য এই সুবিধা
চালু করেছে। এখন ঘরে বসে মোবাইল দিয়ে জমির মালিকানা,দাগ নম্বার, খতিয়ান নম্বার
এবং অন্যান্য তথ্য যাচাই করা সম্ভব। খতিয়ান দেখার আগে গুরুত্বপূর্ণ তথ্য
গুলো প্রস্তুত করে নিন।
অনলাইনে মোবাইল দিয়ে খতিয়ান দেখার জন্য একটি ব্রাউজার ওপেন করুন। সরকারি
ওয়েবসাইটে land.gov.bd প্রবেশ করুন।
ওয়েবসাইটে প্রবেশ করার পর সর্বপ্রথম লগইন করে নিন। খতিয়ান অনুসন্ধানে ক্লিক
করে বিভাগ, জেলা, উপজেলা ও মৌজা নির্বাচন করুন। জরিপের ধরন নির্বাচন
করুন। অথবা খতিয়ান নম্বর বা দাগ নাম্বার দিয়ে অনুসন্ধান করতে পারবেন
খুব সহজে।
খতিয়ান PDF / প্রিন্ট ডাউনলোড
বর্তমানে বাংলাদেশ সরকারের অনলাইন ভূমি সেবার মাধ্যমে অনেক ক্ষেত্রে খতিয়ানের
তথ্য দেখা, PDF ডাউনলোড এবং প্রিন্ট করার সুবিধা পাওয়া যায়। এর ফলে ঘরে বসেই জমির
রেকর্ড সংরক্ষণ করা সহজ হয়েছে। বিশেষ করে জমি কেনাবেচা, নামজারি, ব্যাংক লোন বা
ব্যক্তিগত সংরক্ষণের জন্য খতিয়ানের কপি প্রয়োজন হয়।সহজ ভাবে খতিয়ান PDF কপি
ডাউনলোড করার উপায় ধাপে ধাপে দেওয়া হলো। PDF ডাউনলোড করার আগে সকল গুরুত্বপূর্ণ
তথ্য নিজের কাছে রাখুন।
- ওয়েবসাইটে প্রবেশ করুন
- খতিয়ান অনুসন্ধান করুন
- খতিয়ানের তথ্য দেখুন
- PDF ডাউনলোড অপসন খুঁজুন
- ডাউনলোড বাটনে ক্লিক করুন
বিভাগ,জেলা ও উপজেলা নির্বাচন করার পদ্ধতি
অনলাইনে খতিয়ান দেখতে হলে প্রথমে সঠিকভাবে বিভাগ, জেলা ও উপজেলা নির্বাচন করতে
হয়। এটি খতিয়ান অনুসন্ধানের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপগুলোর একটি। ভুল তথ্য
নির্বাচন করলে জমির রেকর্ড পাওয়া যাবে না। তাই প্রতিটি ধাপ খুব সতর্কতার সাথে
পূরণ করতে হবে।বাংলাদেশের সব জমির তথ্য আলাদা আলাদা প্রশাসনিক এলাকায় সংরক্ষণ করা
হয়। তাই খতিয়ান দেখার সময় বিভাগ, জেলা এবং উপজেলা নির্বাচন করা অত্যন্ত
গুরুত্বপূর্ণ।
খতিয়ানের বিস্তারিত তথ্য দেখা
বর্তমানে বাংলাদেশ সরকারের অনলাইন ভূমি মাধ্যমে খুব সহজেই খতিয়ানের বিস্তারিত
তথ্য দেখা যায়। খতিয়ান অনুসন্ধান করার পরে জমির মালিকানা, দাগ নাম্বার, জমির
পরিমান, মৌজা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য দেখা যায়। জমি কেনাবেচা, নামজারি,
বা মালিকানা যাচাইয়ের আগে এই তথ্য গুলো ভালোভাবে দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
খতিয়াতে সাধারণত খতিয়ান নাম্বার, দাগ নাম্বার, মালিকের নাম, পিতা স্বামীর নাম,
মৌজার নাম, উপজেলার নাম, জমির পরিমাণ, জমির শ্রেণী, জমির অংশীদার, জরিপের ধরন এবং
অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য থাকে।
খতিয়ানের বিস্তারিত তথ্য দেখা জমির মালিকানা যাচাইয়ের গুরুত্বপূর্ণ একটি ধাপ।
বর্তমানে অনলাইনের মাধ্যমে খুব সহজেই জমির খতিয়ান দেখা ও তথ্য যাচাই করা সম্ভব।
তাই জমি সংক্রান্ত যেকোনো কাজের আগে খতিয়ানের তথ্য ভালোভাবে পরীক্ষা করা উচিত।
সাধারণ সমস্যার সমাধান
অনলাইনে খতিয়ান দেখতে গিয়ে অনেক সময় বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে। ভুল
তথ্য, ইন্টারনেট সমস্যা বা সার্ভারের কারনে খতিয়ান অনুসন্ধান ব্যর্থ হতে পারে।
তবে বেশিরভাগ সমস্যার সহজ সমাধান রয়েছে। ভুল তথ্য প্রদান করার কারনে খতিয়ান
খুঁজে না পাওয়া একটি প্রধান সমস্যা। সঠিক তথ্য ব্যবহার করলে সহজেই খতিয়ান
খুজে পাওয়া সম্ভব।
অনেক সময় ইন্টারনেট সমস্যা কাড়নে ওয়েবসাইট লোড নিতে চাই না। ভালো ইন্টারনেট
ব্যবহার করুন অথবা কিছুক্ষণ পরে আবার চেষ্টা করুন। ওয়েবসাইটের সাময়িক
সমস্যা বা বিভাগ নির্বাচন না করার কাড়নে জেলা বা উপজেলা অনেক সময় তালিকায়
আসে না। অনেক সময় PDF files ডাউনলোড হতে চাই না। এটি ব্রাউজার
সমস্যা, ফোনে পর্যাপ্ত জায়গা না থাকা অথবা বিভিন্ন সমস্যা কাড়নে হতে পারে সমস্যার
কাড়নে হতে পারে। সমস্যা হলে ভয় না পেয়ে সমাধান খুঁজুন এবং একটু পর আবার চেষ্টা
করুন।
গুরুত্বপূর্ণ সতর্কতা
অনলাইনে খতিয়ান দেখা বর্তমানে অনেক সহজ হলেও জমি সংক্রান্ত বিষয় অত্যন্ত
গুরুত্বপূর্ণ হওয়ায় কিছু সতর্কতা মেনে চলা প্রয়োজন। সামান্য ভুল বা অসতর্কতার
কারণে প্রতারণা, ভুল তথ্য বা আইনি জটিলতার শিকার হতে পারেন।জমি সংক্রান্ত তথ্য
নিতে শুধুমাত্র সরকারি ওয়েবসাইট ব্যবহার করুন।জমি কেনার আগে অবশ্যই খতিয়ান
যাচাই করুন। দলিল ও খতিয়ান মিলিয়ে দেখুন। অনেক সময় দলিলের তথ্য ও খতিয়ানের তথ্য
আলাদা হতে পারে। সর্বশেষ জরিপ রেকর্ড দেখুন। ভুল বানান বা ভুল তথ্য এড়িয়ে চলুন।
শুরু নাম দেখে নিশ্চিত হওয়া উচিত নয়, একই নামে একাধিক ব্যক্তি
থাকতে পারে। অনলাইন কপি সব সময় চূড়ান্ত প্রমাণ নাও হতে পারে। অনেক পুরোনো
খতিয়ান এখনো ডিজিটাল হয় নি। তাই সব পুরোনো রেকর্ড অনলাইনে নাও থাকতে
পারে। প্রতারনা থেকে সর্তক থাকুন। ব্যক্তিগত তথ্য নিরাপদ রাখুন।খতিয়ান যাচাই
করার সময় সতর্ক থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক তথ্য যাচাই ছাড়া জমি কেনাবেচা
বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। অনলাইন সেবা ব্যবহার করলে সময় বাঁচে,
তবে প্রতারণা ও ভুল তথ্য থেকে বাঁচতে সবসময় সরকারি রেকর্ড ও বাস্তব তথ্য
ভালোভাবে মিলিয়ে দেখা প্রয়োজন।
আরো পড়ুনঃ Shopify স্টোরে প্রোডাক্ট যোগ করার ধাপ
শেষ কথাঃ লেখকের মন্তব্য
বর্তমানে ডিজিটাল বাংলাদেশের যুগে অনলাইনে খতিয়ান দেখা ও জমির তথ্য যাচাই করা
অনেক সহজ হয়ে গেছে। আগে যেখানে একটি খতিয়ান দেখতে ভূমি অফিসে বারবার যেতে হতো,
এখন ঘরে বসেই মোবাইল বা কম্পিউটার দিয়ে কয়েক মিনিটের মধ্যে জমির তথ্য জানা
সম্ভব। এটি সাধারণ মানুষের সময়, শ্রম ও খরচ অনেকটাই কমিয়ে দিয়েছে। তবে
প্রযুক্তির সুবিধার পাশাপাশি সচেতন থাকাও খুব গুরুত্বপূর্ণ।
জমি সম্পর্কিত যেকোনো কাজের আগে খতিয়ান, দলিল, দাগ নম্বর এবং মালিকানার তথ্য
ভালোভাবে যাচাই করা উচিত। শুধুমাত্র অনলাইন তথ্যের উপর সম্পূর্ণ নির্ভর না করে
প্রয়োজন হলে ভূমি অফিস বা অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নেওয়া নিরাপদ। বিশেষ করে জমি
কেনাবেচার ক্ষেত্রে একটু অসতর্কতা বড় ধরনের আর্থিক ক্ষতির কারণ হতে পারে। তাই
সবসময় সরকারি ওয়েবসাইট ব্যবহার করুন এবং তথ্য মিলিয়ে দেখুন। মনে রাখবেন, সঠিক
যাচাই আপনাকে ভবিষ্যতের ঝামেলা ও প্রতারণা থেকে রক্ষা করতে পারে।


দাম হান্ট এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url