উইন্ডোজ ১১ ইনস্টল করার সহজ পদ্ধতি
Windows 11 হলো Microsoft এর অফিসিয়াল অপারেটিং সিস্টেম। এটি কম্পিউটার ও ল্যাপটপ
চালানোর জন্য ব্যবহার করা হয়। এটি মূলত windows 10 এর পরের ভার্সন।
আপনারা অনেকেই বাসায় নিজে নিজে windows আবডেট দিতে ভয় করেন। windows আবডেট দেওয়ার
কম্পিউটার বা ল্যাপটপ নিয়ে সার্ভিস সেন্টারে নিয়ে যান। এই আর্টিকেকে দেখাব কিভাবে
বাসায় বসে নিজে নিজে windows update দিতে পারবেন।
সূচিপত্রঃউইন্ডোজ ১১ ইনস্টল করার সহজ পদ্ধতি
- উইন্ডোজ ১১ কী ও কেন ব্যবহার করবেন
- উইন্ডোজ ১১ ইনস্টল করার আগে যা জানা জরুরি
- কম্পিউটার Windows 11 সাপোর্ট করে কিনা চেক করার উপায়
- Windows 11 ইনস্টল করার প্রয়োজনীয় জিনিসপত্র
- গুরুত্বপূর্ণ ফাইল ব্যাকআপ নেওয়ার নিয়ম
- অফিসিয়াল Windows 11 ISO ফাইল ডাউনলোড করার পদ্ধতি
- Windows 11 সেটআপ সম্পূর্ণ করার পদ্ধতি
- ড্রাইভার ইনস্টল করার সহজ উপায়
- Windows 11 ইনস্টলের পর করণীয়
- সাধারণ সমস্যা ও সমাধান
- শেষ কথাঃ লেখকের মন্তব্য
উইন্ডোজ ১১ কী ও কেন ব্যবহার করবেন
Windows 11 হলো Microsoft এর অফিসিয়াল অপারেটিং সিস্টেম। এটি কম্পিউটার ও ল্যাপটপ
চালানোর জন্য ব্যবহার করা হয়। এটি মূলত windows 10 এর পরের ভার্সন।windows 11 এ
আগের থেকে অনেক আধুনিক ডিজাইন দেওয়া হয়েছে। এটি আগের তুলনায় দ্রুত চালু হয়
এবং অ্যাপস দ্রুত ওপেন হয়। কম RAM ও SSD থাকলেও ভালো পারফরম্যান্স পাওয়া যায়।
যারা গেমিং করে তাদের জন্য windows 11 বেস্ট অপসান।
Microsoft নিয়মিত নতুন আবডেট ও ফিচার যোগ করে। তাই এটি ভবিষ্যতের জন্য বেশি
উপযোগী। অনলাইন ক্লাস, Microsoft office, zoom Browser ইত্যাদি খুব
ভালো ভাবে ব্যবহার করা যায়। এটি অফিস ও পড়াশোনার জন্য উপকারী। windows ব্যবহারে
করলে দ্রুত কাজ এবং ভালো নিরাপত্তার সুবিধা রয়েছে। windows 11 হলো আধুনিক, দ্রুত
ও নিরাপদ অপারেটিং সিস্টেম। নতুন ডিজাইন উন্নত পারফম্যান্স ও ভালো
সিকিউরিটির কারনে অনেকেই এখন windows 11 ব্যহার করে।
উইন্ডোজ ১১ ইনস্টল করার আগে যা জানা জরুরি
Windows 11 ইনস্টল করার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানা প্রয়োজন। এতে
ইন্সটল করার সময় সমস্যা কম হবে এবং কম্পিউটার ভালো থাকবে।আপনারা পিসি
windows 11 সাপোর্ট করে কি না দেখুন। সব কম্পিউটার এ windows 11 ইনস্টল করা যায়
না। secure boot কম্পিউটারকে ভাইরাস ও ক্ষতিকর সফটওয়্যার থেকে সুরক্ষা দেয়।
তাই windows 11 আবডের করার আগে এই অপশন টি চালু করে নিন। windows ইনস্টল করার সময়
ড্রাইভ ফরম্যাট হতে পারে। তাই আগে থেকেই গুরুত্বপূর্ণ ফাইল অণ্য ড্রাইভ বা
পেনড্রাইভে সেভ করুন। windows 11 ইনস্টল করার আগে সিস্টেম রিকোয়ারমেন্ট, ব্যাকআপ,
বুটেবল USB ও BIOS সম্পর্কে জানা খুব গুরুত্বপূর্ণ। আগে থেকে প্রস্তুতি নিলে
Windows ইনস্টল অনেক সহজ ও নিরাপদ হয়।
কম্পিউটার Windows 11 সাপোর্ট করে কিনা চেক করার উপায়
windows 11 ইনস্টল করার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলে আপনার কম্পিউটার এটি
সাপোর্ট করে কিনা তা জানা। windows 11 সাপোর্ট করে কিনা তা জানার সবচেয়ে ভালো
উপায় হলো pc health chack ব্যবহার করা। এছাড়া TPM, Securs Boot,
RAM ও প্রসেসর চেক করেও খুব সহজে বুঝতে পারা যায় কম্পিউটার windows সাপোর্ট করে
কিনা।
Secures Boot চালু আছে কি না দেখুন। windows + R চেপে msinfo32 লিখে সার্চ করুন
তাহলে খুব সহজে দেখতে পারবেন। ভালো প্রসেসর না হলে windows 11 সাপোর্ট
করবে না। intel 8th gen / AMD Ryzen 2000 এর উপরের প্রসেসর এবং 4
GB+ RAM, 64 GB+ Storeage গুলো খুব সহজে windows 11 সাপোর্ট করে । কিছু
কম্পিউটারে windows update নিজে থেকেই বলে দেয় windows 11 সাপোর্ট করবে কিনা।
Windows 11 ইনস্টল করার প্রয়োজনীয় জিনিসপত্র
Windows 11 ইনস্টল করার আগে কিছু গুরুত্বপূর্ণ জিনিস পস্তুত রাখা খুব
জরুরি। আগে থেকে সব ঠিক থাকে windows ইনস্টল দ্রুত ও সহজভাবে করা
যায়। windows 11 ইনস্টল করতে সর্বপ্রথম windows 11 সাপোর্ট করে এমন একটি
ল্যাপটপ বা কম্পিউটার লাগবে। windows 11 ইনস্টল করার জন্য একটি Bootable
USB তৈরি করতে হবে।
এইজন্য কমপক্ষে ৮ GB বা তার বেশি স্টোরেজের পেন-ড্রাইভ প্রয়োজন।
Bootable USB তৈরি করতে windows 11 ISO ফাইল লাগবে। ISO হলে windows এর
সম্পূর্ণ setup ফাইল। বুটেবল USB তৈরির সফটওয়্যার প্রয়োজন হবে। ISO ফাইল সরাসরি
পেন-ড্রাইভে কপি করলে কাজ হবে না। তাই Bootable USB তৈরি করতে
আলাদা সফটওয়্যার প্রয়োজন হয়। এবং সর্বশেষ ইন্টারনেট সংযোগ প্রয়োজন হবে
windows 11 update করতে।
গুরুত্বপূর্ণ ফাইল ব্যাকআপ নেওয়ার নিয়ম
Windows 11 ইনস্টল করার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো প্রয়োজনীয় ফাইল
ব্যাকআপ নেওয়া। কারণ Windows ইনস্টলের সময় ভুল করে ড্রাইভ ফরম্যাট হয়ে গেলে
গুরুত্বপূর্ণ ছবি, ভিডিও বা ডকুমেন্ট হারিয়ে যেতে পারে।ব্যাকআপ মানে হলল
গুরুত্বপূর্ণ ফাইলের একটি কপি অন্য জায়গায় নিরাপদ ভাবে সংরক্ষণ করা।
গুরুত্বপূর্ণ ডাটা হারানোর হাত থেকে বাচার জন্য ফাইল ব্যকআপ করে রাখতে
হয়। নিজের ব্যক্তিগত ছবি, ভিডিও, গান এবং অন্যান্য ডকমেন্ট ব্যাকআপ করে রাখা
উচিত। যদি windows c drive এ থাকে তাহলে গুরুত্বপূর্ণ ফাইল D, E বা অন্য
ড্রাইভে রাখুন। প্রয়োজনে পেনড্রাইভে ব্যাকআপ নিতে পারেন। প্রয়োজনে
গুরুত্বপূর্ণ পাসওয়ার্ড গুলো ব্যাকআপ করে রাখুন। ব্যাকআপ নেওয়ার সবচেয়ে বড়
সুবিধা হলে ফাইল হারানোর ভয় থাকে না।
অফিসিয়াল Windows 11 ISO ফাইল ডাউনলোড করার পদ্ধতি
Windows 11 ইনস্টল করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ফাইল হলে ISO ফাইল। এটি
windows সম্পূর্ণ সেটআপ ফাইল, যা দিয়ে Bootable USB তৈরি করে windows
ইনস্টল করা হয়। নিরাত্তার জন্য সব সময় Microsoft এর অফিসিয়াল ISO ফাইল ব্যবহার
করা উচিত। কারন আনঅফিশিয়াল ফাইলে ভাইরাস বা সমস্যা থাকতে পারে। ISO হলে windows
এর সম্পূর্ণ ডিক্স ইমেজ ফাইল। নিচে windows 11 ISO ফাইল ডাউনলোড করার পদ্ধতি
ধাপে ধাপে দেওয়া হলো।
- Microsoft এর অফিশিয়াল ওয়েবসাইট এ যান
- Download windows 11 ISO অপশন খুঁজু্ন
- Download বাটনে ক্লিক করুন
- ভাষা নির্বাচন করুন
- 64-bit Download বাটনে ক্লিক করুন
Windows 11 সেটআপ সম্পূর্ণ করার পদ্ধতি
windows 11 ইনস্টল শেষ হওয়ার পর কয়েকটি গুরুত্বপূর্ণ সেটআপ সম্পূর্ণ করতে হয়।
এই ধাপগুলো ঠিকভাবে করলে কম্পিউটার দ্রুত,নিরাপদ ও সুন্দরভাবে ব্যবহার করা
যায়। কিভাবে সহজ-পদ্ধতিতে windows 11 সেটআপ করবেন তা ধাপে ধাপে নিচে দেখানো
হলো।
windows 11 ইনস্টল করা পেন-ড্রাইভ আপলোড করে পিসি Restart দিন,
windows update লেখা আসবে, C ড্রাইভ সিলেক্ট করে windows 11 আপডেট
করুন। windows 11 ইনস্টল শেষ হওয়ার পর কয়েকবার Restart হবে। এরপর windows 11
এর wellcome screen আসবে। স্ক্রিন আসার পর দেশ ও ভাষা নির্বাচন করুন।
ইন্টারনেট সংযোগ দিন। pc এর নাম সেটআপ করুন। privacy settings নির্বাচন করুন।
PIN সেট করুন। Desktop আসা অপেক্ষা করুন। windows update দিন। প্রয়োজনীয়
সফটওয়্যার ইনস্টল করুন। এভাবেই খুব সহজে ঘরে বসে windows 11 সেটআপ করতে
পারবেন।
ড্রাইভার ইনস্টল করার সহজ উপায়
Windows 11 ইনস্টল করার পরে অনেক সময় WiFi, Sound, Graphics বা Bluetooth
ঠিকভাবে কাজ করে না। এর প্রধান কারণ হলো প্রয়োজনীয় Driver ইনস্টল না থাকা। তাই
Windows Setup শেষ হওয়ার পর Driver Install করা খুব গুরুত্বপূর্ণ।Driver হলো
এমন একটি সফটওয়্যার যা কম্পিউটারের Hardware এবং Windows-এর মধ্যে সংযোগ তৈরি
করে।Drive Manager ব্যবহার করে Drive ইনস্টল করুন। অফিসিয়াল ওয়েবসাইট থেকে
ড্রাইভ ডাউনলোড করুন।
ড্রাইভ ইনস্টল করার পরে Restart দিন। ড্রাইভ ইনস্টল করার পর কম্পিউটার
Restart করা ভালে এতে ড্রাইভ ঠিক ভাবক কাজ শুরু করে।Windows 11 ইনস্টল করার পরে
Driver Install করা খুব গুরুত্বপূর্ণ। Windows Update, Device Manager বা
অফিসিয়াল ওয়েবসাইট ব্যবহার করে সহজেই Driver Install করা যায়। সঠিক Driver
থাকলে কম্পিউটার দ্রুত ও স্মুথভাবে কাজ করে।
Windows 11 ইনস্টলের পর করণীয়
Windows 11 সফলভাবে ইনস্টল করার পরে কিছু গুরুত্বপূর্ণ কাজ করা প্রয়োজন। এগুলো
ঠিকভাবে করলে কম্পিউটার দ্রুত, নিরাপদ ও স্মুথভাবে ব্যবহার করা যায়। অনেকেই
Windows Install করার পর এই কাজগুলো না করায় পরে বিভিন্ন সমস্যা দেখা
দেয়।windows 11 ইনস্টল করা শেষে windows update দিন। update দিলে কম্পিউটার
দ্রুত চলে। প্রয়োজনীয় ড্রাইভ ইনস্টল করুন। windows activate করুন। প্রয়োজনীয়
সফটওয়্যার ইনস্টল করুন।
ব্যাকআপ করা গুরুত্বপূর্ণ ফাইল ফিরিয়ে আনুন। Browser sync চালু করুন। power
setting ঠিক করুন। বিশেষ করে ল্যাপটপ ব্যবহার কারীদের জন্য power setting
গুরুত্বপূর্ণ।Windows 11 ইনস্টলের পরে Windows Update, Driver Install,
Security Check ও প্রয়োজনীয় সফটওয়্যার Install করা খুব গুরুত্বপূর্ণ। সবকিছু
ঠিকভাবে সেটআপ করলে Windows 11 দ্রুত, নিরাপদ ও স্মুথভাবে ব্যবহার করা যায়
সাধারণ সমস্যা ও সমাধান
windows 11 ইনস্টল করার সময় বা ইনস্ট করার পরে অনেক ব্যবহারকারী বিভিন্ন
সমস্যার মুখো মুখি হন। তবে বেশিভাগ সমস্যার সহজ সমাধান রয়েছে। This pc
Can't Run windows 11 সমস্যা, এটি windows 11 ইনস্টলের সময় সবচেয়ে
বেশি দেখা যায়। কারন বিভিন্ন অফসোন চলু না করার জন্য যেমন TPM 2.0,
secure boot।আবার pc windows 11 সাপোর্ট না করলেও এই অপসন আসে। ভুল ভাবে
Bootable USB তৈরির করনে অনেক সময় Bootable USB কাজ করে না বা অনেক সময়
পেনড্রাইভ boot করে না।
অনেক সময় windows ইনস্টল মাঝপথে আটকে যায়। অনেক সময় windows ইনস্টল এর পরে WiFi
কাজ করে না। কারন wifi drive থাকে না। wifi কাজ না করলে অন্য ডিভাইস থেকল
WiFi drive ডাউনলোড করে নিন। বেশিভাগ সমস্যা দেখা দেয় pc তে সকল ধরনের
ড্রাইভ না থাকার কারনে তাই windows ইনস্টল এর পরে Microsoft অফিসিয়াল ওয়েবসাইট
থেকে সকল ধরনে ড্রাইভ ডাউনলোড করে নিন।Windows 11 ইনস্টলের সময় বা পরে ছোটখাটো
সমস্যা হওয়া স্বাভাবিক। তবে সঠিক উপায়ে Troubleshoot করলে বেশিরভাগ সমস্যার সহজ
সমাধান করা যায়। নিয়মিত Update ও Driver ঠিক রাখলে Windows 11 অনেক ভালোভাবে
কাজ করে।
শেষ কথাঃ লেখকের মন্তব্য
Windows 11 বর্তমানে সবচেয়ে আধুনিক ও জনপ্রিয় অপারেটিং সিস্টেমগুলোর একটি।
নতুন ডিজাইন, উন্নত নিরাপত্তা, দ্রুত পারফরম্যান্স এবং আধুনিক ফিচারের কারণে
অনেক ব্যবহারকারী এখন Windows 11 ব্যবহার করছেন। তবে Windows ইনস্টল করার আগে
অবশ্যই গুরুত্বপূর্ণ ফাইল ব্যাকআপ নেওয়া, অফিসিয়াল ISO ব্যবহার করা এবং
সঠিকভাবে Driver Install করা খুব গুরুত্বপূর্ণ। এতে ভবিষ্যতে অনেক সমস্যা
এড়ানো যায়।
আশা করি এই সম্পূর্ণ গাইডটি অনুসরণ করলে আপনি সহজেই Windows 11 ইনস্টল ও
সেটআপ করতে পারবেন। যদি কোথাও সমস্যা হয়, তাহলে ধাপে ধাপে আবার চেক করুন এবং
প্রয়োজন হলে অফিসিয়াল সাপোর্ট ব্যবহার করুন। Windows Install করার সময় সব
কিছু দেখেশুনে এবং সাবধাণে কাজ করা উচিত। কোনো ভুল করে ডাটা লস এর ঝুকি থাকে।
দাম হান্ট এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url