অনলাইনে কেনাকাটার ওয়েবসাইটে টাকা বাঁচানোর ১০টি স্মার্ট উপায়!
আপনিও কি অনলাইনে কেনাকাটা করে থাকেন.? বর্তমানে অনেক পণ্য অনলাইনেই পাওয়া যায়
তবে দাম একটু বেশি নেয়। আপনি যদি কিছু ট্রিক্স ব্যবহার করে অনলাইন থেকে পণ্য
কিনেন তাহলে খুব সস্তায় এই পণ্য কিনতে পারবেন।
আজের এই আর্টিকেলে আমি আপনাদের শিখাব কিভাবে অনলাইনে কেনাকাটা ওয়েবসাইটের
পণ্য সস্তায় কিনা যায়। আপনি যদি আজকের এই এই আর্টিকেল থেকে ধারণা নিয়ে পণ্য
কিনতে যান তাহলে আপনার ঠকে যাওয়ার সম্ভবনা খুব কম থাকবে।
সূচিপত্রঃ অনলাইনে কেনাকাটার ওয়েবসাইটে টাকা বাঁচানোর ১০টি স্মার্ট উপায়!
- অনলাইনে কেনাকাটার ওয়েবসাইটে টাকা বাঁচানোর উপায়
- কথার মাধ্যমে টাকা বাঁচানোর উপায়
- অফার মূল্যে কেনাকাটা করা
- কুপোন কোড ব্যবহার করে কেনাকাটা করুন
- পেমেন্ট করে টাকা Save করুন
- অফ সিজনে পণ্য কিনুন
- কম্বো প্যাকে সেভিং
- কার্ড অফার ও ব্যাংক ডিসকাউন্ট চেক করে টাকা বাঁচান
- ভুয়া ওয়েবসাইট যাচাই
- শেষ কথাঃ লেখকের মন্তব্য
অনলাইনে কেনাকাটার ওয়েবসাইটে টাকা বাঁচানোর উপায়
বর্তমান বাজারে অনলাইনে মাধ্যমে পণ্য কিনে হোমডেলিভারি নেওয়ার সুবিধা দিন দিন
বেড়েই চলছে। সুবিধার পাশাপাশি সবচেয়ে বড় অসুবিধা হলো অনলাইনে পণ্যের দাম অনেক
বেশি নেয়। আপনিও যদি অনলাইনে কেনাকাটা করতে গিয়ে ঠকে যান তাহলে কিছু স্মার্ট উপায়
এর ব্যবহার করে কম দামে পণ্য কিনতে পারবেন। অনলাইন থেকে পণ্য কেনার আগে সাধারন
বাজার থেকে পণ্যের দাম জেনে রাখা ভালো এতে সঠিক মূল্যে পণ্য কিনতে পাওয়া
যায়।
আমার মতো অনেক মানুষ জীবনের প্রথম অনলাইন থেকে পণ্য কিনতে গিয়ে প্রতারণার শিকার
হয়। অনলাইনে পণ্যের দাম সব সময় বাজার মূল্যের থেকে একটু বেশি হয়ে থাকে। তাই
অনলাইন থেকে পণ্য কিনার সময় যাচাই করে পণ্য কিনা ভালো। আমরা ভালো মানের পণ্য
কিনতে অনলাইন ব্যবহার করে থাকি। পণ্য কিনতে সময় সময় বিশ্বস্ত ওয়েবসাইট গুলো
ব্যবহার করা ভালো। আপনি চাইলে কথা বলার মাধ্যমেও টাকা বাচাতে পারেন।
কথার মাধ্যমে টাকা বাঁচানোর উপায়
কিছু কিছু ওয়েবসাইটে পণ্য কিনতে গেলে পন্যের Fixt দাম দেওয়া থাকলে। কম দামে পণ্য
কেনাকাটার জন্য আগে কয়েকটি ওয়েবসাইট ঘুরে দেখুন। যে ওয়েবসাইটে মূল্য কম দেওয়া
থাকবে সে ওয়েবসাইট থেকে পণ্য কিনতে পারেন। কম দামে নেওয়ার জন্য আমার
সবচেয়ে পছন্দের এই ট্রিক্স টি ব্যবহার করতে পারেন। সকল ওয়েবসাইটেই যোগাযোগ
করার অপসান থাকে। ওয়েবসাইট থেকে পণ্য ওর্ডার না করে মোবাইল নাম্বারে অথবা
Whatsapp বা Facebook পেইজে মেসেজ করে পণ্য করে পণ্যের দাম জিজ্ঞেস করুন।
যখন তাদের সাথে যোগাযোগ করে পণ্য কিনতে চাইবেন তখন সেখানে দাম কমানোর জায়গা
থাকবে। আপনি তার সাথে দর দাম করে পণ্য কিনতে পারেন। এই ট্রিক্স টি প্রায়
সময় কাজে লাগে। যদি মেসেজ করার পর ও দাম না কমাতে চায় তাহলে আপনি ইমোশনাল কথা বলে
পণ্যের দাম কমাতে পারেন। এমন টাও বলতে পারেন যে ভাই আমি আপনাকে পন্যের পুরো দাম
দিব কিন্তু পণ্যটা আমার অনেক পছন্দ আমার বাজেট কম আমাকে ডেলিভারি টা ফ্রী দিন।
অনেকেই পণ্য বিক্রির জন্য সিমিত লাভ রেখে ডেলিভারি ফ্রী তে দিয়ে দিতে পারে।
এতে আপনার ১৫০ টাকার মতো বেচে জাবে।
অফার মূল্যে কেনাকাটা করা
প্রায় প্রতিটি ই-কমার্স ওয়েবসাইটে তাড়াতাড়ি পণ্য বিক্রয় করার জন্য বিভিন্ন অফার
দিয়ে থাকে। এ সময় কম দামে ও ছাড়ে পণ্য কিনতে পাওয়া যায়। দারাজ এর বিভিন্ন
অফার দেয়। যেমন 9.9 অফার এটি ৯ মাসের ৯ তারিখে হয় আবার 10.10 অফার এই অফার ১০
নাম্বার মাসের ১০ তারিখে হয়ে থাকে। এরকম আরো অফার দারাজ এর আছে 11.11 আবার
12.12 এসব অফার দারাজ দিয়ে থাকে। এ সকল অফারে আপনি ফ্রী ডেলিভারি ১
টাকায় পণ্য, একটির সাথে আরেকটি ফ্রী, 99 / 999 টাকার পণ্য
যেগুলোতে অনেক দামি পণ্য কম দামে পাওয়া যায়।
অফার এর সময় আপনি কম দামে পণ্য কিনতে পারবেন। এ ছাড়াও অন্যান্য ওয়েবসাইট গুলোতেও
ফ্রী ডেলিভারি ও ডিস্কাউন্ট অফার দেওয়া হয়। অফার গুলো পেতে ওয়েবসাইট এর
অফিসিয়াল পেজগুলোতে জয়েন হয়ে থাকতে পারেন। অফারে পণ্য কিনতে আপনি কম দামে
অনেক ভালে ভালো পণ্য কিনতে পারবেন। কুপোন ব্যবহার করেও আপনি কম দামে কেনাকাটা
করতে পারবেন।
কুপোন কোড ব্যবহার করে কেনাকাটা করুন
অনেক সময় ওয়েবসাইটের মালিকরা পন্যের মার্কেটিং করতে কন্টেন্ট ক্রিয়েটর দের দিয়ে
পণ্যের রিভিউ দিয়ে থাকে। অনেক সময় এসব রিভিউ ভিডিও তে কুপোন কোড বা রেফার
কোড শেয়ার করে থাকে। আপনি যদি কোনো রিভিউ ভিডিও থেকে কুপোন কোড পেয়ে থাকেন আর ওই
পণ্য আপনার কেনার প্রয়োজন হয় তাহলে কুপোন ব্যবহার করে কম দামে পণ্য কিনতে পারবেন।
আরো পড়ুনঃ Shopify স্টোরে প্রোডাক্ট যোগ করার ধাপ
আপনার কাছে যদি কোনো কুপোন কোড নাও থাকে তাহলে আপনি যা করতে পারেন। পণ্য অর্ডার
করার সময় যদি কুপোম কোড দেওয়ার জাইগা থাকে তাহলে আপনি গুলো এ সার্চ করে
অথবা জনপ্রিয় কিছু কনটেন্ট ক্রিয়েটরের কুপোন কোড ট্রাই করে দেখতে পারেন। বেশি ভাগ
ক্রিয়েটর এর রেফার username একই হয়। এই ট্রিক্স ব্যবহার করে ৫০% সময় এটা কাজ
করতেও পারে। রেফার কোড ব্যবহার করলে অনেক সময় ১০%-২০% ছাড় দেওয়া হয় এর ফলে আপনার
অনেক টাকা বাচতে পারে। যেমন আপনি যদি ৫০০ টাকা মূল্যের কোনো পণ্য কিনেন আর
কুপোন কোড ব্যবহার করে ২০% ছাড় পেয়ে যান তাহলে ওই পণ্য ৪০০ টাকায় কিনে নিতে
পারবেন। আপনার ১০০ টাকা সেভ হবে। পেমেন্ট করেও টাকা বাচাতে পারবেন
পেমেন্ট করে টাকা Save করুন
আপনি যদি অনলাইনে কেনা কাটা করার সময় ক্যাশ অন ডেলিভারিতে পণ্য অর্ডার দিয়ে
থাকেন, তাহলে আজকের পর থেকে এই ট্রিকস ব্যবহার করে কিছু টাকা বাচাতে পারেন। আপনি
চাইলে অনলাইন পেমেন্ট করে টাকা বাচাতে পারেন। বাংলাদেশ থেকে সাদারনত অনলাইন
পেমেন্ট হয়ে থাকে বিকাশ, নগদ, রকেট ও কার্ড দিয়ে। অনলাইন পেমেন্ট সিস্টেম বেছে
নিন। এসকল মোবাইল ব্যাংকিংর মাধ্যমে পেমেন্ট করলে, অনেক সময় ক্যাশব্যাক অফার
থাকে। আপনি অনলাইন পেমেন্ট করে এই সিস্টেমে টাকা বাচাতে পারেন।
ক্যাশব্যাক অফার না থাকলে আপনি পয়েন্ট জমিয়ে অফার কিনতে পারবেন। এসব অফারে
সাধারনত ৫০০ টাকা বিল পেমেন্টে ১০ থেকে ৫০ টাকা ক্যাশব্যাক অফার দেওয়া থাকে। বেশি
পয়েন্ট দিয়ে বড় অফার কিনলে আরো টাকা বাচানোর সুযোগ হয়ে যায়। আপনি যদি অনলাইনে
পণ্য কিনতে ভয় করে তাহলে ক্যাশ অন ডেলিভারিতে পণ্য অর্ডার করে ডেলিভারি দেওয়া লোক
কে বিকাশ নগদ অথবা রকেটের মাধ্যমে সরাসরি পেমেন্ট দিতে পারেন। এতে আপনার
টাকা সেভ ও হবে এবং টাকা হারানোর ভয় থাকবে না। অফ সিজনে পণ্য কিনে অনেক
টাকা বাচাতে পারবেন।
অফ সিজনে পণ্য কিনুন
অনলাইন পণ্য কিনে টাকা সেভ করতে চান.? তাহলে সবচেয়ে ভালো উপায় হলো অফ
সিজনে কিনা কাটা করা। যে সময় পণ্যের চাহিদা কম থাকে তখন ডিলার রা বেশি পণ্য
সেল করার জন্য দাম কমিয়ে দেয়। বিভিন্ন অফার দেয় এবং ডিসকাউন্ট দিয়ে
থাকে। এর কারন হলো শীতের জামা তো আর গরম কালে কেউ কিনে না তাই গরম কালে
শীতের জামার দাম কম থাকবে এটাই সাভাবিক। সিজন ভেদে পণ্যের দাম উঠানামা করে যেমন
গরম কালে Ac, ফেন, ফ্রিজ ইত্যাদি পণ্যের দাম বেশি তবে একই পণ্য শীতকালে
কিনতে গেলে আপনি অনেক কম দামে পাবেন।
আবার, শীতের জামা, রুম হিটার, ইত্যাদি শীতকালের পণ্যের গরম কালে দাম কমে
যায়। তাই আপনি অফ সিজনে পণ্য কিনে অনেক টাকা সেভ করার সুযোগ পাবেন। কোরবানি ঈদের
সময় যেমন গরুর দাম একটু বেড়ে যায় অন্য সময়ের তুলনায় তাই আপনি কোরবানি করার জন্য
আগে গরু কিনে লালান পালান করে। সেই সরমি অফ সিজনে পণ্য কিনে আপনি টাকা
বাচাতে পারবেন। টাকা বাচানোর আরেকটি উপায় হলো কম্বো প্যাক কিনুন।
কম্বো প্যাকে সেভিং
অনলাইনে পণ্য কিনতে গেলে পণ্যের অনেক দাম পড়ে যায় সাথে আবার ডেলিভারি চার্জ ও যোগ
হয়। ফলে সেভিংসে থাকা টাকা দ্রত খরচ হয়ে যায়। যদি এমন কোনো উপায় থাকে যেখানে
পণ্যও পাওয়া যাবে আবার আবার কম টাকাও খরচ হবে তাহলে কেমন হয়! অনলাইনে কেনাকাটা
করার সময় টাকা বাচানোর জন্য কিছু টিপস & ট্রিকস ফলো করতে পারেন। তার মধ্যে
একটা হলো কম্বো প্যাকেজ বা একসঙ্গে অনেকগুলো পণ্য কিনা।
কম্বো প্যাকেজ কিনতে অনেক উপকার হয়। যেমন একসঙ্গে ২ থেকে ৩ ধরনের পণ্য
কিনতে পারেন। কম্বো প্যাকেজে টাকা সেভ হওয়ার একটি বড় কারন হলো এখানে
মার্কেটিং খরচ কম থাকে। ১ টি ভিডিও মাধ্যমেই ৩-৪ ধরনের পণ্যের এড চালানে হয়। ফলে
এসব থেকে খুব সিমিত লাভ তারা নিয়ে থাকে। কম্বো অফার ও একসঙ্গে অনেক পণ্য
একসঙ্গে কিনার আরেকটি সুবিধা হলে ডেলিভারি চার্জ কম লাগে। ৩ বার আলাদা আলাদা পণ্য
অর্ডার করলে যদি আপনি ১৫০+১৫০+১৫০ টাকা ডেলিভারিতে চার্জ লাগে তাহলে
ডেলিভারিতেই আপনার ৪৫০ টাকা খরচ হয়ে যায়। কম্বো প্যাক নিয়ে এ সকল পণ্য এক
ডেলিভারি চার্জেই নিয়ে আসা যায়।
কার্ড অফার ও ব্যাংক ডিসকাউন্ট চেক করে টাকা বাঁচান
অনলাইনে বেশি বেশি পণ্য বিক্রি করার জন্য ডেভলপার রা ব্যাংকের সাথে অনেক
কোলাব করে থাকে। আবার অনেক সময় ব্যাংক নিজেও অফার দিয়ে থাকে। যেমন
কার্ডে পেমেন্ট করলে ৫% ছাড় অথবা পে বিল করে ৫০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক
পান। এসকল অফার গুলো আমাদের জন্য অনেক লাভ জনক। আমাদের দৈনিন্দ
সুবিধা বা সো পিস হিসেবে অনেক পণ্য কিনে থাকি। এসকল পণ্য কিনে গেল যদি আমরা
কিছু টাকা বাচাতে পারি তাহলে এটা আমাদের জন্য লাভ জনক বিষয়।
অনলাইন থেকে কোনো কিছু ক্রয় করার আগে আপনি অফার গুলো চেক করে নিতে পারে।
ব্যাংক এর পাশাপাশি মানুষ এখন সহজ কাজের জন্য মোবাইল ব্যাংকিং এর উপর নির্ভরশীল।
এসক মোবাইল ব্যাংকেও অনেক সময় অনেক ধরনের অফার দিয়ে থাকে অনলাইনে কেনাকাটা করার
জন্য। আপনি এসকল অফার গুলো ব্যবহার করে ডিসকাউন্ট বা ছাড়ে পণ্য কিনে
পারবেন। পণ্য কিনার জন্য একটি বিশ্বাস ওয়েবসাইট খুবই প্রয়োজন।
ভুয়া ওয়েবসাইট যাচাই
অনলাইনে যেমন ই-কমার্স ওয়েবসাইটের সংখ্যা বেড়েছে তেমনি ভুয়া ওয়েবসাইটের সংখ্যা ও
বেড়েছে। নিজের পণ্য সুরক্ষা ও টাকার সুরক্ষার জন্য একটি ভালো ওয়েবসাইট বাছাই করা
খুবই সহজ। আসল ওয়েবসাইট গুলো যাচাই করার জন্য আপনি ওয়েবসাইটের রেটিং যাচাই
করে দেখতে পারেন। বিশ্বাস্ত ওয়েবসাইটের রেটিং গুলো সব সময় ভালো থাকে। daraz এর
মতো বিশ্বাস ওয়েবসাইটের পাশাপাশি আরো ওয়েবসাইট আছে যেগুলো থেকে আপনি
নিশ্চিতে পণ্য কিনতে পারেন। ওয়েবসাইটের পাশাপাশি ফেসবুক পেইজ গুলো থেকেও পণ্য
কেনা যায়।
পণ্য কেনার আগে পণ্যের রিভিউ চেক করে নিন। বাহিরের ভিডিও দেখে চেক করলে হবে
না ওয়েবসাইটের রিভিউ বক্স থেকে রিভিউ দেখতে হবে। এখানে আমাদের
মতো সাধারন মানুষ পণ্য কিনার পর সেরার রিভিউ করে থাকে। আপনি সব সময় চেষ্টা করবেন
ক্যাশইন ডেলিভারি নিতে। পণ্য হাতে পাওয়ার পর আপনি মোবাইল ব্যাংকের মাধ্যমে
পেমেন্ট করুন এর ফলে কিছু টাকা ছাড় পাওয়ার ও সুয়োগ থাকে।
শেষ কথাঃ লেখকের মন্তব্য
অনলাইনে কেনাকাটা ওয়েবসাইটে টাকা বাচানোর উপায় গুলো ফলে করে আপনি ও অনলাইনে
ছাড়ে পণ্য কিনতে পারেন। সব সময় অফার দেওয়া থাকে বা তাই চেষ্টা করবেন অফারে পণ্য
নিতে। ব্যাংকের অভার গুলো ও মাঝে মাঝে থাকে। তাই এগুলো সব সময় কার্যকর নয়। তবে
অফ সিজনে পণ্য কিনে আপনি সব সময় লাভ জনক হতে পারবেন। সব পণ্যের ও কিন্তু অফ
সিজনে দাম কমে না এটা মনে রাখবেন। অনেক কেনাকাটা করার জন্য ভালো ভালো অফার পেতে
ওয়েবসাইটের অফিসিয়াল Facebook, Whatsapp, Telegram গ্রুপে এড হয়ে থাকতে
পারেন। এসব গ্রুপে অফার ও বিভিন্ন ইভেন্ট সম্পর্কে আবডেট দেওয়া হয়
প্রতিদিন। আমার দেওয়া তথ্য ব্যবহার করে আপনি প্রায় সময় টাকা বাচাতে
পারবেন। একটু যাচাই বাচাই করে পণ্য কিনে ভালো পণ্য পাওয়ার ও সুযোগ
থাকে।
অনলাইনে কেনাকাটার ওয়েবসাইটে টাকা বাঁচানোর ১০ টি স্মার্ট উপায় সম্পর্কে লিখিত
কনটেন্ট আজ এতটুকু। ভবিষ্যতে আপনাদের জন্য আরো ভালো ভালো কনটেন্ট প্রকাশ
করার চেষ্টা করব। নতুন নতুন কনটেন্ট পড়ে স্মার্ট লাইফ গড়ে তুলতে চাইলে
আমাদের সাথেই থাকুন। যে কোনো প্রয়োজনে Dam Hunt এর অ্যাডমিন এর সাথে
যোগাযোগ করতে পারেন।
যোগাযোগ করুন...


দাম হান্ট এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url