অনলাইনে পণ্য কেনাকাটার সঠিক নিয়ম ২০২৬

আপনি ও কি অনলাইনে পণ্য কিনতে গিয়ে প্রতারণার শিকার হন? অনলাইনে কেনাকাটা এখন আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু সঠিক তথ্য প সর্তকতার অভাবে অনেকেই প্রতারণার শিকার হন বা ভুল সিন্ধান্ত নেন। বর্তমান এ সব কিছু ডিজিটাল হয়ে যাচ্ছে,  এর সঙ্গে অনলাইন শপিং ও।
অনলাইনে-পণ্য-কেনাকাটার-সঠিক-নিয়ম-২০২৬
আজের আর্টিকেলে আপনি শিখতে পারবেন কিভাবে  নিরাপদে অনলাইনে শপিং করতে হয়। নিরাপদে শপিং করে করুন সঠিক পণ্য বুঝে নিন ও পেমেন্ট এই সকল বিষয় সম্পর্কে আপনাদের একটি গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করব।

সূচীপত্রঃ অনলাইনে পণ্য কেনাকাটার সঠিক নিয়ম ২০২৬

অনলাইনে পণ্য কেনাকাটার সঠিক নিয়ম

বর্তমানে প্রায় বেশিরভাগ মানুষ অনলাইনে পণ্য কিনে থাকে। অনলাইনে পণ্য কিনলে আমাদের দোকানে না গিয়েই পণ্য আমাদের বাড়িতে চলে আসে।  অনলাইনে সব ধরনেই পণ্য পাওয়া যায় এই জন্য অনলাইন শপিং দিন দিন বৃদ্ধি পাচ্ছে।  অনলাইন কেনাকাটা সহজ হলেও আপনি কিছু নিয়ম মেনে পণ্য কিনতে পারলে প্রতারণা হওয়ার চান্স অনেক টাই কম হয়ে যায়।  

অনলাইনে পণ্য কিনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়টি দিক হলো সঠিক প্লাটফর্ম বাছাই করা > দামদর করা > পণ্য অর্ডার করা > সঠিক ভাবে ডেলিভারি নেওয়া > পণ্য যাচাই করে নেওয়া।  এই কয়েকটি সহজ ধাপের মাধ্যমে আপনি খুব সহজে অনলাইন শপিং করতে  পারবেন।  অনলাইনে কেনাকাটা করতে গেলে প্রায় সময় প্রতারণার শিকার হতে হয় তাই যাচাই বাছাই করে পণ্য কিনতে হবে। আপনি চাইলে বাহিরের দেশ থেকেও খুব সহজে পণ্য অর্ডার করে হোম ডেলিভারি নিতে পারবেন। পণ্য কিনার সময় টাকা বাচানোর ব্যবহাস্থা রয়েছে।

সঠিক প্লাটফর্ম নির্বাচন

নিরাপদে পণ্য নেওয়ার জন্য সঠিক প্লাটফর্ম নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ। আমার মূলত যে জায়গা থেকে পণ্য অর্ডার করব সেটিই মূলত প্লাটফর্ম।  আপনি যখন কোন পণ্য অনলাইনে কিনতে চাইবেন তখন সর্ব প্রথম আপনি পণ্য টি খুজে বের করবেন। কোন ওয়েবসাইটে পণ্যের দাম কম আছে সেগুলো দেখুন।পণ্য খোজা হলে হয়ে ওয়েবসাইট সম্পর্কে যাচাই করুন। ওয়েবসাইট যাচাই করার জন্য রেটিং দেখুন। মানুষ কোনো ওয়েবসাইট থেকে ভালো ভাবে পণ্য বুঝে পেলে রেটিং দিয়ে থাকে। তাই ওয়েবসাইটের রেটিং ভালো হলে ওয়েবসাইট থেকে পণ্য অর্ডার করা যেতে পারে।

রেটিং এর পাশাপাশি প্রডাক্ট এর রিভিউ গুলো ও দেখুন।  আপনি যে পণ্য নিবেন সেটার পাশাপাশি অন্য পণ্যের রিভিউ গুলোও দেখুন। এতে আপনার ধারনা হবে যে,  ওয়েবসাইট থেকে পণ্য ওর্ডার করলে সেভ ভাবে ও সঠিক পণ্য পাবেন কি না। আপনি যদি প্রতারণার শিকার না হতে চান তাহলে সঠিক প্লাটফর্ম নির্বাচন করুন। ভালো প্লাটফর্ম বেছে নেওয়ার পর দাম দর করে পণ্য কিনলে ভালো দামে পণ্য কেনার সুযোগ থাকে।

দামদর করে পণ্য কিনুন

অনলাইন শপিং এ দামদর করে পণ্য কিনতে পারলে আপনার কিছু টাকা সেভ হবে। সাধারণত ওয়েবসাইট গুলোতে পণ্যের দাম Fixed   prise থাকে। তাই দামাদামি করার তেমন সুযোগ হয় না।  কিছু কিছু ওয়েবসাইট সাইটে যোগাযোগ করার অপসান থাকে দামাদামি করার জন্য তাদের সাথে যোগাযোগ করুন। এছাড়াও  ফেসবুক পেইজ ও বিভিন্ন সোশাল মিডিয়া প্লাটফর্ম থেকে ওর্ডার করলে আপনি খুব সহজে দামদর করে পণ্য কিনতে পারবেন।
এমন ভাবে দামাদামি করুন যার কারনে সে সিমিত লাভ রেখে পণ্য আপনার কাছে বিক্রি করে দেয়। একজন না দিলে আরো কয়েকটি ওয়েবসাইট যাচাই করে দেখতে পারেন। দামাদামি করার জন্য সবচেয়ে ভালো উপায় হলো পণ্যের আসল দাম আগে থেকে জেনে নেওয়া। পণ্যের সঠিক মূল্য জানা থাকলে পণ্য কেনা বেচা করা সহজ হয়ে যায়।

পণ্য অর্ডার করুন খুব সহজে

অনলাইন থেকে পণ্য ওর্ডার করা খুবই সহজ।  আপনি যে প্রণ্যটি নিতে আগ্রহী সেটি আগে খুজে বের করো। পণ্য দাম ও সঠিক প্লাটফর্ম চিহ্নিত করার পর পণ্য ওর্ডার করতে হবে।  পণ্য অর্ডার করার জন্য Buy now বাটনে ক্লিক করার পর পণ্যের কালার, অথবা সাইজ নির্বাচন করুন।  আপনার মোবাইল নাম্বার দিন। এমন নাম্বার দিন যে নাম্বার আপনার সব সময় কাছে থাকে। কারন ওই নাম্বারে কল দিয়ে ডেলভারি কনফার্ম ও ডেলিভারি দিতে আসা লোক আপনাকে কল দিয়ে জানাবে। তাই সঠিক মোবাইল নাম্বার দিন। মোবাইল নাম্বার দেওয়ার পর আপানার ফুল ঠিকানা দিন। 

সর্ব প্রথম গ্রামের নাম > ইউনিয়নের নাম > থাকার নাম > জেলার নাম। এভাবে নিজের ঠিকানা দিন। বাড়ির  নিষিদ্ধ নাম্বার জেনে থাকলে সেটিও ব্যবহার করতে পারেন। সম্পর্ণ ঠিকানা দেওয়ার পর কত টাকা ডেলিভারি চার্জ নিবে তা দেখুন।  অনেক ওয়েবসাইটে  সুরক্ষার জন্য ডেলিভারি চার্জ আগে নেওয়া হয়। ক্যাশ অন ডেলিভারিত পণ্য অর্ডার করুন।  আপনি চাইলে অনলাইন পেমেন্টের মাধ্যমেও পণ্য অর্ডার করতে পারেন। এসব কিছু একটা যাচাই করে দেখুন সব ঠিক আছে কি না।  সব কিছু ঠিক থাকলে অর্ডার টি কনফার্ম করুন। অর্ডার করার পর ৩ থেকে ৭ দিনের মধ্যে আপনার পণ্য আপনার হাতে পৌছে জাবে। এভাবে খুব সহজে আপনি অনলাইন থেকে পণ্য কিনতে পারবেন।

ডেলিভারি নেওয়ার নিয়ম

অনলাইন থেকে পণ্য অর্ডার করার পর ডেলিভারি নেওয়া খুব সহজ।  ডেলিভারি ম্যান আপনার বাড়ির আশেপাশে আসার পর আপনাকে ফোন করবে।  ফোন করে আপনাকে বলতে পারে "আমি আপনার বাড়ি আশে পাশে আছি আপনি বের হয় আমার আর ৫ মিনিট লাগবে "।  আপনি বের হওয়ার পর ডেলিভারি ম্যান আপনাকে প্রোডাক্ট দিয়ে চলে যাবে। তবে আপনকে এখানে একটু সর্তক থাকতে হবে। ডেলিভারি নিয়ে আসার পর আপনি  ডেলিভারি ম্যান এর সামনে প্রোডাক্ট টি খুলে সব কিছু যাচাই করে নিতে হবে। 

প্রোডাক্ট এর মান ঠিক আছে কি না,  কালার ঠিক আছে কিনা,  আপনি যা অর্ডার করছেন তা পাইছেন কি না এসব কিছু যাচাই করুন। ইলেক্ট্রনিক প্রোডাক্ট হলে আপনি অন করে নিন।  সব কিছু ঠিক থাক থাকলে। প্রোডাক্ট গ্রহন করতে পারেন। আপনি যদি ক্যান অন ডেলিভারিতে পণ্য অর্ডার করে থাকেন তাহলে  ডেলিভারি ম্যান কে বাকি টাকা প্রতিশোধ করে নিন। বড় ও ভারি পণ্য হলে অনেক সময় হোম ডেলিভারি হয় না। আপনাকে পার্শবত্তি কুরিয়াস সার্ভিস সেন্টার থেকে ওর্ডার টি গ্রহন করতে হয়।

এখানেও সেম প্রসেস ফলো করতে হবে। ফোন দেওয়ার পর আপনাকে কুরিয়ার সার্ভিস সেন্টার এ যেতে হবে।  তারাই আপনাকে পণ্য খুজে বের করে দিবে আপনি শুধু পণ্য গুলো যাচাই করে দেখে নিন সব কিছু ঠিক আছে কি না। সব কিছু ঠিক থাকলে বাকি টাকা প্রতিশোধ করে আপনি  প্রোডাক্ট টি ঘরে নিয়ে আসতে পারবেন।

পণ্য রিটার্ন করার নিয়ম

ডেলিভারি করার পর আপনার প্রোডাক্ট এর সমস্যা হলে আপনি খুব সহজেই রিটার্ন করতে পারেন। অন্যান্য প্রোডাক্ট রিটার্ন করার তেমন প্রয়োজন না হলেও এই সমস্যা ইলেক্ট্রনিক প্রোডাক্ট এর সময় হয়ে থাকে।  ইলেকট্রনিক প্রোডাক্ট কিছু দিন পর নষ্ট হয়ে যেতে পারে আপনি তখন প্রোডাক্ট টি রিটার্ন করতে পারবেন। অবশ্যই আপনার অর্ডার করা প্রোডাক্ট এর গ্যারান্টি থাকতে হবে নয়ত অন্যান্য সমস্যার হলে কতৃপক্ষের সাথে কথা বলে পণ্য রিটার্ন করতে পারেন। 
রিটার্ন করার জন্য যে ডেলিভারি ম্যান আপনাকে পণ্য ডেলিভারি করে গেছে তাকে ফোন দিয়ে আপনার সমস্যার কথা বলুন, এবং পন্য রিটার্ন করতে চান এটাও বলুন। এরপর ডেলিভারি ম্যান এসে আপনার কাছ থেকে পণ্য রিটার্ন নিয়ে যাবে।  আপনি যদি ওটার বদলে নতুন পণ্য নিতে চান তাহলে নতুন প্রোডাক্ট কিছু দিন পর পাঠিয়ে দেওয়া হবে । নয়ত টাকা চাইলে পণ্যটি মালিকের কাছে পৌছানোর পর টাকা পাঠিয়ে দিবে অনলাইনে।

Daraz থেকে পণ্য কেনাকাটা করার পদ্ধতি

Daraz হলো বাংলাদেশের সবচেয়ে বড় ই-কমার্স ওয়েবসাইট। এখানে প্রায় সব ধরনের পণ্য পাওয়া যায়। Daraz থেকে পণ্য অর্ডার করলে আপনি ভালো প্রোডাক্ট পাবেন। দারাজ থেকে পণ্য কেনার জন্য আপনাকে সর্ব দারাজে একটি একাউন্ট খুলতে হবে। দারাজে একাউন্ট খোলার অনেক উপায় আছে। ফোন নাম্বার,  ফেসবুক আইডি অথবা গুগোল দিয়ে আপনি একটি দারাজ একাউন্ট খুলতে পারবেন। দারাজ থেকে পণ্য কেনার জন্য সার্চ অপশন থেকে আপনার কাঙ্খিত পণ্য খুজে বের করুন। 

এর পর প্রোডাক্ট এর রিভিউ দেখুন।  সব কিছু ঠিকঠাক থাকলে Order now বাটনে ক্লিক করে আপনি মোবাইল নাম্বার, ঠিকানা দেওয়ার পর, পেমেন্ট মাধ্যম বেছে নিন, অনলাইন পেমেন্ট করতে চান নাকি ক্যাশ অন ডেলিভারিতে নিতে চান তা সিলেক্ট করুন। অর্ডার টি কনফার্ম করুন। অবশ্যই পুরো ঠিকানা ব্যবহার করবেন। অর্ডার করার ৩ থেকে ৭ দিনের মধ্যে প্রোডাক্ট আপনার হাতে পেয়ে জাবেন। প্রোডাক্ট হাতে পাওয়ার পর যাচাই বাছাই করে দেখে নিন। 

দারাজ এর আরেকটি বড় সুবিধা হলো এখানে অনেক সময় অফার দিয়ে থাকে এসব অফারে আপনি ফ্রী ডেলিভারি, ৯ টাকায় পণ্য কিনতে পারবেন। ছাড়াও দারাজে অনেক সময় ফ্রী অফার থাকে। দারাজে বড় বড় ক্যাম্পেনে অফার গুলো দিয়ে থাকে এসব অফারে চোখ রাখুন কম দামে প্রোডাক্ট কিনতে চাইলে।

প্রতারণা থেকে  বাঁচুন

অনলাইনে পণ্য কেনাকাটা করা খুব সহজ হলেও এখানে অনেক সময় অনেকেই প্রতারনার শিকার হয়। তাই আপনাকে প্রতারণা থেকে বাচতে হলে কিছু নিয়ম মেনে অনলাইন শপিং করতে হবে।  অনলাইনে শপিং করার করার সময় অবশ্যই  সেরা প্লাটফর্ম গুলো ব্যবহার করুন। এমন না যে যারা নতুন নতুন ব্যবসা শুরু করেছে তাদের থেকে পণ্য কেনা যাবে না।  অবশ্যই যাবে, তবে পণ্য কিনার আগে একটু যাচাঃ বাছাই করে দেখে নিন। 

অনলাইনে কেনাকাটা করার আগে পণ্যের আসল মূল্য জেনে নিন। অনলাইনে পণ্যের দাম একটু বেশি হতে পারে কারন এখানে অনেক খরচ আছে । সব সময় ক্যাশ অন ডেলিভারিতে পণ্য অর্ডার করুন। পণ্য হাতে পাওয়ার পর পণ্য ভালো ভাবে যাচাই বাছাই করে দেখে নিন। এ সকল নিয়ম মেনে অনলাইন শপিং করলে প্রতারণার শিকার হওয়ার সম্ভবনা অনেক কম থাকে।  আপনি দেশের পাশাপাশি বাহিরের দেশ থেকেও অনলাইন শপিং করতে পারবেন।

বিদেশ থেকে পণ্য কেনাকাটা করুন

বর্তমানে এই যুগে আপনি ঘরে বসে খুব সহজে বাহিরের দেশ থেকে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন। আগে বাহিরের দেশ থেকে প্রোডাক্ট কিনতে চাইলে অনেক ঝামেলার সম্মুখিন হতে হতো। এখন আপনি বাহির দুই ভাবে পণ্য অর্ডার করতে পারবেন।  নিজের অর্ডার করতে পারবেন, এখানে অর্ডার কারার আন্তজার্তিক পেমেন্ট সাপোর্ট এর কার্ড  এবং আরও যাবতিও তথ্য প্রয়োজন হবে।  আপনি কাছে যদি সকল ধরনের ডকুমেন্ট থাকে তাহলে আপনি খুব সহজে বাহিরের দেশ থেকে পণ্য অর্ডার করতে পারবে।  
আর আপনি যদি এত ঝামেলার মধ্যে না গিয়ে বিভিন্ন সংস্থার মাধ্যমে পণ্য অর্ডার করতে পারবেন। এসব অর্ডার করার জন্য তাদের ওয়েবসাইটে গিয়ে কি কিনতে চান তা খুজে বের করে অর্ডার করুন।তাদের ওয়েবসাইটে যদি না থাকে তাহলে আপনি তাদের সাথে যোগাযোগ করুন। সঠিক সাপ্লায়ার নির্বাচন করার পর অর্ডার করতে পারবেন। অর্ডার করার সময় নিজের মোবাইল নাম্বার, ঠিকানা দিন এবং কিছু টাকা অগ্রিম দিতে হবে। যেহেতু এখানে কিছু টাকা অগ্রিম দিতে হয় তাই সঠিক সাপ্লায়ার নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ।  অর্ডার করার পড় আপনার হাতে পণ্য আসতে ১ মাসের মতো সময় লাগতে পারে।
অনলাইনে-পণ্য-কেনাকাটার-সঠিক-নিয়ম-২০২৬

উপসংহার

২০২৬ সালে এসে অনলাইন থেকে পণ্য কেনাকাটা আরো সহজ হয়ে গেছে। এখন প্রায় সব কিছুই অনলাইনে পাওয়া যায়। বিভিন্ন সময় অনলাইন শপিং করার মাধ্যমে অফার পেতে পারেন। অনলাইন শপিং করার সময় নিজের ঠিকানা, মোবাইল নাম্বার সব কিছু সঠিক ভাবে দিন এবং একটি নির্ভর যগ্য প্লাটফর্ম ব্যবহার করুন। পণ্য অর্ডার করার পর ডেলিভারি আসতে ৩ থেকে ৭ দিন সময় লেগে থাকে।  পণ্য হাতে পাওয়ার পর ভালো ভাবে যাচাই বাছাই করে নিন। ডেলিভারি নেওয়ার পরেও কোনোা সমস্যা দেখা দিলে পণ্য রিটার্ন করে দিন।

আজকের এই আর্টিকেল পড়ে আপনি খুব সহজে অনলাইন থেকে কেনাকাটা করতে পারবেন। আমি যথাসম্ভব চেষ্টা করেছি  অনলাইনে পণ্য কেনাকাটা করার সঠিক নিয়ম ২০২৬ সম্পর্কে বিস্তারিত জানাতে।  যদি আরো কিছু জানতে চান বা বিভিন্ন প্রোয়জনে Dam Hunt এর অ্যাডমিন এর সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করুন...

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

দাম হান্ট এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url